মৌসুমের শুরুতে ধারে পর্তুগালের দল বেনফিকায় যোগ দিয়েছিলেন
২১ বছর বয়সী তদিবো। কিন্তু দলটির সঙ্গে চুক্তি বাতিল করে নিসের সঙ্গে নতুন চুক্তির
বিষয়টি সোমবার এক বিবৃতিতে জানায় বার্সেলোনা।
মৌসুম শেষে তদিবোকে ৮৫ লাখ ইউরোয় কিনে দিতে পারবে নিস।
সেক্ষেত্রে শর্ত সাপেক্ষে এর সঙ্গে যুক্ত হবে আরও ৭০ লাখ ইউরো।
তরুণ এই সেন্টার-ব্যাক কাতালান দলটিতে যোগ দেন ২০১৮-১৯
মৌসুমের শীতকালীন দলবদলে। ওই আসরে বার্সেলোনার লা লিগা জয়ী দলের সদস্য ছিলেন তিনি।
২০১৯-২০ মৌসুমের মাঝামাঝিতে যোগ দেন জার্মান ক্লাব শালকেতে।
দলে রক্ষণ সমস্যা থাকার পরও এবার তাকে নতুন ঠিকানায় পাঠালো
কাম্প নউয়ের দলটি।