ক্যাটাগরি

নিজ গেইম ডেভেলপমেন্ট স্টুডিও বন্ধ করছে স্টেডিয়া

এতে করে ক্লাউড ভিত্তিক গেইম স্ট্রিমিং সেবাটিকে পুরোপুরিভাবে অন্য গেইম টাইটেল ও ডেভেলপারের উপর নির্ভর করতে হবে আগামীতে। স্টেডিয়া যাত্রা শুরু করে ২০১৯ সালে। ওই সময়টিতে সেবাটির নিজের গেইম ডেভেলপমেন্ট ইউনিট ছিলো। স্টেডিয়ার জন্য গেইম তৈরি করার কথা ছিলো ইউনিটটির। কিন্তু গুগল এখন সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে। সোমবার এক ব্লগ পোস্টে গুগল স্টেডিয়ার ভাইস […]

সু চিকে মুক্তি দেওয়ার আহ্বান তার দলের

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এনএলডির কার্যনির্বাহী কমিটি মঙ্গলবার এক ফেইসবুকে পোস্টে এ আহ্বান জানায়। দলটির নেতা মে উয়িন মিন্টের ফেইসবুক পেইজ থেকে ওই বিবৃতি পোস্ট করা হয়েছে। গত নভেম্বরের নির্বাচনের ফলাফলের স্বীকৃতি দেওয়ার ও পার্লামেন্ট অধিবেশন শুরু করার আহ্বান জানানো হয়েছে সেখানে। গত বছরের ৮ নভেম্বরের জাতীয় নির্বাচনে সু চির দল এনএলডি বড় জয় পায়। […]

ওয়াকান্ডা নিয়ে টিভি সিরিজ

মার্ভেল কমিকস’য়ের চরিত্র ‘ব্ল্যাক প্যান্থার’য়ের জন্মভূমি অতি আধুনিক কাল্পনিক রাজ্য ওয়াকান্ডা নিয়ে নির্মিত হতে যাচ্ছে টেলিভিশন ধারাবাহিক। সোমবার ওয়াল্ট ডিজনি’র এক বিজ্ঞপ্তির উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানায়, টিভি ধারাবাহিকটি পরিচালনা করবেন ‘ব্ল্যাক প্যান্থার’য়ের পরিচালক ও সহ-চিত্রনাট্য লেখক রায়েন কুগলার। পাঁচ বছরের চুক্তির ভিত্তিতে ডিজনি প্লাস এই ধারাবাহিক নির্মাণে কুগলারের ‘প্রক্সিমিটি মিডিয়া প্রোডাকশন কম্পানি’র সঙ্গে যৌথভাবে কাজ […]

চট্টগ্রামে দুদকের মামলায় জি কে শামীমকে গ্রেপ্তার দেখানোর আদেশ

মঙ্গলবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেন দুনীতি দমন কমিশনের (দুদক) করা একটি মামলায় এ আদেশ দেন। দুদকের আইনজীবী মাহমুদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৭১ কোটি এক লাখ ২৯৫ টাকার একটি কাজ জালিয়াতির মাধ্যমে টেন্ডার আদায় করেছে। সে মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। “আদালত আবেদনের প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার […]

অস্ট্রেলিয়ার দ. আফ্রিকা সফর স্থগিত, ফাইনালে নিউ জিল্যান্ড

আগামী মার্চে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরের কথা ছিল অস্ট্রেলিয়ার। মঙ্গলবার নতুন সূচিতে সিরিজটি খেলতে চাওয়ার কথা জানায় ক্রিকেট অস্ট্রেলিয়া। ফেব্রুয়ারির শেষ দিকে এই সিরিজ খেলতে দেশ ছাড়ত অস্ট্রেলিয়া। কিন্তু দক্ষিণ আফ্রিকা কোভিড-১৯ এর দ্বিতীয় ধাক্কার সঙ্গে এখন লড়াই করছে। আর তাই এই মুহূর্তে ঝুঁকি না নিতেই এই সিদ্ধান্ত নেওয়া, জানান সিএ […]

অস্ট্রেলিয়ার দক্ষিণ আফ্রিকা সফর স্থগিত

আগামী মার্চে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরের কথা ছিল অস্ট্রেলিয়ার। মঙ্গলবার নতুন সূচিতে সিরিজটি খেলতে চাওয়ার কথা জানায় ক্রিকেট অস্ট্রেলিয়া। ফেব্রুয়ারির শেষ দিকে এই সিরিজ খেলতে দেশ ছাড়ত অস্ট্রেলিয়া। কিন্তু দক্ষিণ আফ্রিকা কোভিড-১৯ এর দ্বিতীয় ধাক্কার সঙ্গে এখন লড়াই করছে। আর তাই এই মুহূর্তে ঝুঁকি না নিতেই এই সিদ্ধান্ত নেওয়া, জানান সিএ […]

টিকাদান কেন্দ্রেও নিবন্ধন করা যাবে: স্বাস্থ্যমন্ত্রী

মঙ্গলবার ঢাকার একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, “টিকার জন্য সবাই আমাদের অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। অ্যাপে না পারলে সাহায্য নেন। ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে সাহায্য নিতে পারেন। টিকাদান কেন্দ্রে গেলে ফরম ফিলাপ করে দিলে তারাই নিবন্ধন করে দেবে। “কাজেই সব ব্যবস্থা আছে। আপনি টিকা নেন, সুস্থ্য থাকেন, দেশকে সুস্থ্য রাখেন।” জাহিদ মালেক […]

মাস সেরার সংক্ষিপ্ত তালিকায় রুট-পান্ত-স্টার্লিং

এই প্রথম মাসের সেরা পারফরমার বাছাই করছে আইসিসি। জানুয়ারি মাসের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে সেরা নির্বাচিত হবেন একজন। আইসিসির নতুন এই স্বীকৃতির নাম ‘প্লেয়ার অব দা মান্থ।’ এই পুরস্কারের জন্য বিবেচিত মেয়েদের তিন জন হলেন, পাকিস্তানের ডায়ানা বেগ, দক্ষিণ আফ্রিকার শাবনিম ইসমাইল ও মারিয়ান ক্যাপ। এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার তাদের নাম ঘোষণা করে আইসিসি। আগামী সোমবার […]

মাস্ক পরা থাকলেও আনলক হবে আইফোন

সোমবার অ্যাপল ওয়াচ এবং আইফোনের নতুন বেটা সফটওয়্যার সংস্করণে এই ফিচারটি যোগ করেছে প্রযুক্তি জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি। চলতি বছরের বসন্তেই পূর্ণ সংস্করণে ফিচারটি উন্মুক্ত করা হবে বলে অ্যাপলের বরাত দিয়ে প্রতিবেদনে জানিয়েছে সিএনবিসি। বর্তমানে মাস্ক পরা অবস্থায় আইফোন আনলক করতে পাসকোডের মাধ্যমে বা মাস্ক নামিয়ে ফেইস আইডি দিয়ে ডিভাইস আনলক করতে হয় গ্রাহককে। অ্যাপল বেশ […]

আফগানিস্তানের কাছে হার মনে রাখতে চান না মুমিনুল

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামের সবশেষ টেস্ট সেটি। সাকিব আল হাসানের সবশেষ টেস্টও, যেখানে নেতৃত্বে ছিলেন তিনিই। আফগানদের কাছে বেশ নাকাল হওয়ার পরও বৃষ্টির সৌজন্যে ড্র করার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু শেষ দিনে শেষ সময়টুকু ব্যাট করার চ্যালেঞ্জেও মুখ থুবড়ে পড়েছিল বাংলাদেশ। ২২৪ রানে জিতেছিল আফগানরা। সেই মাঠেই এবার শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট […]