রোববার দুপুরে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গণ টিকাদান কার্যক্রমের
উদ্বোধন করতে গিয়ে এ কাণ্ড ঘটিয়েছেন সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম ওরফে শিউলি
আজাদ।
দুপুর সাড়ে ১২টার দিকে সরাইলে টিকাদান কার্যক্রমের উদ্বোধন শেষে প্রথম
টিকা নেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম।
তবে রোকেয়া বেগম টিকা নেওয়ার আগে শিউলি আজাদ টিকা নেওয়ার ‘ভানকাণ্ড’ ঘটান।
তার এ ঘটনার ছবি ফেইসবুকে ছড়িয়ে পড়লে জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।
এ ব্যাপারে জানতে চাইলে শিউলি আজাদ বলেন, “নার্সরা আমার সাথে মজা করছিল।
“সরাইলের মহিলা ভাইস চেয়ারম্যান টিকা নিতে ভয় পাচ্ছিলেন। তখন নার্সরা আমার
দ্বারা বুঝাচ্ছিলেন-ওনাকে (ভাইস চেয়ারম্যান) টিকাটা এভাবে নিতে হবে। এর মধ্যে কে ছবি
তুলেছে আমি জানি না।”
তার এ কাণ্ডের সমালোচনা প্রসেঙ্গ তিনি বলেন, “আমি যদি টিকা নেওয়ার ব্যাপারে
কাউকে সাহস যোগাই সেটা কি অন্যায়?”
এখনো টিকার নাম নিবন্ধন করেন নি বলেও জানান তিনি।
এ টিকা দানের সময় শিউলি আজাদের সঙ্গে সরাইল উপজলা নির্বাহী কর্মকর্তা
(ইউএনও) আরিফুল হক, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াঙ্কা, উপজলা স্বাস্থ্য ও পরিবার
পরিকল্পনা কর্মকর্তা ডা. নোমান মিয়াসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া এ কেন্দ্রে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগমের
পর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মাহফুজ
আলী টিকা নেন।
গত ডিসেম্বর মাসে শিউলি আজাদ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় মুক্তিযোদ্ধাদের
সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াত নেতার হাতে স্মারক তুলে দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন। সে ঘটনায়
মুক্তিযোদ্ধাদের অবমূল্যায়নের অভিযোগে জেলার সরাইল উপজেলার মুক্তিযোদ্ধাদের একটি অংশ
তাকে বর্জনের ডাকও দিয়েছিল।