সোমবার রাত সাড়ে ৮টার
দিকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
প্রয়াত হাবিবুর
রহমান (৩৯) ময়মনসিংহের গৌরীপুর থানার শিবলা মানিহারকান্তা এলাকার মো. রহম আলীর
ছেলে। ভ্রাম্যমাণ আদালতের এক মামলায় তিন মাসের বিনাশ্রম সাজাপ্রাপ্ত হয়ে
গত ৩০ জানুয়ারি থেকে এ কারাগারে বন্দি ছিলেন তিনি।
কাশিমপুর কেন্দ্রীয়
কারাগার-১ এর জেলার রীতেশ চাকমা জানান, সোমবার দুপুরে কারাগারের ভেতর অসুস্থ হয়ে
পড়েন হাবিবুর রহমান।
এ সময় তাকে গাজীপুর
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসা শেষে তাকে ফের
কারাগারে আনা হয়।
এক পর্যায়ে সন্ধ্যায়
তিনি পুনরায় অসুস্থ হয়ে পড়েন। আবারো তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ
হাসপাতালে নেওয়া হয়।
এ সময় চিকিৎসক
পরীক্ষা-নিরীক্ষা করে রাত সাড়ে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।