মঙ্গলবার
সকালে মহানগরের কুনিয়া তারগাছ এলাকায় ‘জয় কেমিকেল কোম্পানি’ নামের ওই কয়েল
কারখানায় ঘটা এ অগ্নিকাণ্ড প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় নেভানো হয় বলে ফায়ার সার্ভিস
জানিয়েছে।
ছবি: প্রতীকী
টঙ্গী
ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. ইকবাল হাসান জানান, মঙ্গলবার সকাল পৌনে
৮টার দিকে এ কয়েল কারখানার ড্রায়ার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
“মূহুর্তে
আগুন নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। কারখানার ভেতরে থাকা তৈরি কয়েল, কয়েল তৈরির কাঁচামালসহ
কেমিকেলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।”
খবর
পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার
চেষ্টায় ওই আগুন নেভায় বলেন তিনি।
আগুনে
গোলাম ইয়াজদানী মালিকানাধীন এ কারখানায় কয়েক লাখ টাকার তৈরি কয়েল, কয়েল তৈরির
কাঁচামাল ও কেমিকেল পুড়ে গেছে। তবে অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি বলেও জানিয়েছে এই
অগ্নিনির্বাপক কর্মকর্তা।