সোমবার সন্ধ্যা সাড়ে
ছয়টার দিকে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের মুন্সিরহাট ব্রিজ এলাকা থেকে আটক করা হয়
বলে কোস্টগার্ড জানিয়েছে।
আটক রঞ্জন বারিক (৪৫) চরদুয়ানী
ইউনিয়নের ছহেরাবাদ গ্রামের নকুলেশ্বর বারিকের ছেলে।
কোস্টগার্ড দক্ষিণ
জোনের পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম শাহরিয়ার বলেন, পাচারের জন্য
মুন্সিরহাট থেকে তক্ষক নিয়ে যাওয়া হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান
চালানো হয়। সেখান থেকে তক্ষকসহ রঞ্জন বারিককে আটক করা হয়।
“রঞ্জনকে জিজ্ঞাসাবাদ
করা হচ্ছে, এর নেপথ্যে কারা আছে জানার চেষ্টা করছি।”
আটক ব্যক্তির বিরুদ্ধে
বন্য ও প্রাণী সম্পদ সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে।