সোমবার রাতে
সদর উপজেলার বনানী মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত রায়হান উদ্দিন
(৩৮) শাজাহানপুর উপজেলার সুজাবাদ এলাকার সফির উদ্দিনের ছেলে।
তিনি শহীদ জিয়াউর রহমান
মেডিকেল হাসপাতালের পরিচালকের ব্যক্তিগত সহকারী
(পিএ) ছিলেন বলে জানিয়েছেন শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।
সুমন নামে এক প্রত্যক্ষদর্শী জানান, মোটরসাইকেল যোগে বগুড়া শহর থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন
রায়হান। হঠাৎ একটি তেলবাহী ট্রাক পিছন থেকে ধাক্কা দিলে ছিটকে পড়ে যান রায়হান। পরে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়েই মারা যান তিনি।
ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ট্রাকের চালককে আটক এবং ট্রাকটিকে জব্দ করা হয়েছে।