২০২১-২০২৩ মেয়াদের এই নির্বাচনের
জন্য রোববার তফসিল ঘোষণা করেছে এফবিসিসিআই নির্বাচন পরিচালনা বোর্ড।
তফসিল অনুযায়ী, ৬ মার্চের মধ্যে
এফবিসিসিআইয়ের সদস্য সংগঠনগুলোকে চাঁদা পরিশোধ করতে হবে। সাধারণ পরিষদের সদস্য
হিসেবে নাম পাঠানোর সর্বশেষ সময় ৮ মার্চ।
১৩ মার্চ প্রাথমিক ভোটার তালিকা
প্রকাশ করা হবে। অভিযোগ এবং প্রয়োজনীয় সংশোধনীসাপেক্ষে ২৪ মার্চ চূড়ান্ত ভোটার
তালিকা প্রকাশ করা হবে।
নির্বাচনে অংশগ্রহণকারী পরিচালক
পদের প্রার্থীদের (নির্বাচিত ও মনোনীত) মনোনয়নপত্র দাখিল ও যাচাই-বাছাইয়ের শেষ দিন
৩১ মার্চ।
৮ এপ্রিল প্রার্থী তালিকা প্রকাশ ও ১১
এপ্রিল প্রার্থিতা বাতিলের শেষ দিন। ১৫ এপ্রিল চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের
পর ২১ এপ্রিল প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে।
৫ মে সকাল ৯টা থেকে বিকাল ৪টা
পর্যন্ত পরিচালক পদে সাধারণ সদস্যদের ভোটগ্রহণ শেষে ফল প্রকাশ হবে।
নির্বাচিত পরিচালকদের ভোটে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও ছয়জন সহ-সভাপতি পদে নির্বাচন হবে ৭ মে
বিকাল ৩টায়।
এরপর ৯ মে চূড়ান্ত ফলাফল প্রকাশ।
এফবিসিসিআইয়ের ৬০ পরিচালক পদের
মধ্যে চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ১৮টি করে মোট ৩৬টি পরিচালক পদে সরাসরি
নির্বাচন অনুষ্ঠিত হবে। বাকি ২৪টি পদে কোনো নির্বাচন ছাড়াই মনোনীত প্রার্থী হিসেবে
দেশের শীর্ষ ১২টি চেম্বার থেকে ১২ জন ও ১২টি অ্যাসোসিয়েশন থেকে ১২ জন এফবিসিসিঅইয়ের
পরিচালক হবেন।
দেশের ৮২টি চেম্বার ও ৩৮৫টি
অ্যাসোসিয়েশনের সাধারণ পরিষদের সদস্যরা ভোট দিয়ে ৩৬ জন পরিচালক নির্বাচিত করবেন।
পরবর্তীতে মোট ৬০ জন পরিচালক
এফবিসিসিআই সভাপতি, জ্যেষ্ঠ সহ-সভাপতি
ও ছয় জন সহ-সভাপতি নির্বাচন করবেন।
এবার অ্যাসেসিয়েশন গ্রুপ থেকে
এফবিসিসিআই সভাপতি নির্বাচিত হবে। জ্যেষ্ঠ সহ-সভাপতি হবেন চেম্বর গ্রুপ থেকে। ছয়
জন সহ-সভাপতির তিন জন অ্যাসোসিয়েশন গ্রুপ এবং তিন জন চেম্বার গ্রুপ থেকে নিবাচিত
হবেন।
গত ৬ ফেব্রুয়ারি সংসদ সদস্য অধ্যাপক
আলী আশরাফকে চেয়ারম্যান করে নির্বাচন পরিচালনা বোর্ড গঠন করা হয়। এফবিসিসিআইয়ের
সাবেক পরিচালক জাহাঙ্গীর আলামিন নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন
করছেন।