ক্যাটাগরি

প্রথম ঘণ্টায় আবু জায়েদের জোড়া ছোবল

মিরপুর টেস্টের চতুর্থ দিন প্রথম পানি পানের বিরতিতে ওয়েস্ট ইন্ডিজের রান
৫ উইকেটে ৭৩। লিড তাদের ১৮৬ রানের।

প্রথম ঘণ্টায় ১৩ ওভারে ক্যারিবিয়ানরা যোগ করতে পেরেছে ৩২ রান।

বাংলাদেশের হয়ে দুই প্রান্ত থেকে আবু জায়েদ ও তাইজুল ইসলাম বোলিং করেছেন
টানা। ৭ ওভারের স্পেলে আবু জায়েদ ফিরিয়েছেন জোমেল ওয়ারিক্যান ও ক্যারিবিয়ানদের গত টেস্টের
নায়ক কাইল মেয়ার্সকে।

দিনের প্রথম ওভারে ৭ রান দিয়ে শুরু করেছিলেন আবু জায়েদ। তবে দ্রুতই গুছিয়ে
নেন নিজেকে। দিনের প্রথম লক্ষ্য পূরণ করে দেন তিনি নাইটওয়াচম্যাচ ওয়ারিক্যানকে ফিরিয়ে
দিয়ে।

মেয়ার্স শুরু করেন প্রথম বলেই বাউন্ডারিতে। তাকেও ওই ওভারে থামাতে পারত
বাংলাদেশ। আবু জায়েদের বল তার ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে কিপারের গ্লাভসে। কিন্তু
আউট দেননি আম্পায়ার, রিভিউ নেয়নি বাংলাদেশ।

তবে এই ভুলের জন্য ভুগতে হয়নি বাংলাদেশকে। দারুণ এক ডেলিভারিতে মেয়ার্সকে
৬ রানে এলবিডব্লিউ করে দেন সেই আবু জায়েদই।

বাংলাদেশের বড় বাধা হয়ে অবশ্য এখনও টিকে সিরিজে দারুণ ফর্মে থাকা এনক্রুমা
বনার।

সংক্ষিপ্ত স্কোর
:

ওয়েস্ট ইন্ডিজ ১ম
ইনিংস :
৪০৯

বাংলাদেশ ১ম ইনিংস
:

২৯৬

ওয়েস্ট ইন্ডিজ ২য়
ইনিংস :
(আগের দিন ৪১/৩) ৩৪ ওভারে ৭৩/৫ (বনার ২৫*, ওয়ারিক্যান ২, মেয়ার্স ৬, ব্ল্যাকউড
৯*; তাইজুল ১৩-২-২১-২, নাঈম ১০-৩-১৪-১, মিরাজ ৪-০-১৪-১, আবু জায়েদ ৭-২-২৪-২)