ক্যাটাগরি

জৈন্তাপুরে ট্রাক খাদে, চালক ও সহকারী নিহত

রোববার সকালে
সিলেট-তামবিল মহাসড়কের দামড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন জৈন্তাপুর থানার
ওসি মহসিন আলী।

ওসি জানান, সিলেট থেকে
জাফলংগামী একটি ট্রাক দামড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পাশের খাদে
পড়ে যায়। এতে ঘটনাস্থলে ট্রাকের চালক ও সহকারী মারা যান।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার
সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করেছেন বলে তিনি জানান।

তাৎক্ষণিকভাবে
নিহতদের পরিচয় জানা যায়নি।