ক্যাটাগরি

প্রীতম হাসানের কণ্ঠে ‘জীবনের উৎসবে একসাথে’

রোববার মিউজিক ভিডিও আকারে গানটি সেটি ইমো’র মাইপ্লানেট, ইউটিউব, ফেইসবুক পেইজ ও বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রকাশ করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গানের মিউজিক ভিডিওতে মডেলিং করেছেন ছোটপর্দার অভিনেতা ইরফান সাজ্জাদ।

প্রীতম হাসান বলেন, “এই গানে দেখানো হবে ভালোবাসা শুধু রোমান্টিকতার সম্পর্কের মধ্যেই আটকে নেই। বরং ভালোবাসা হতে পারে মানুষের প্রতি, বন্ধুত্বের প্রতি, এমনকি প্রকৃতির প্রতিও।”

ইমো’র ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টোফার হিউ বলেন, “প্রীতম হাসানকে সাথে নিয়ে এরকম ব্যতিক্রমধর্মী গানের মাধ্যমে ভালোবাসা দিবস উদযাপন করতে পেরে আমরা খুবই উচ্ছ্বসিত। আশা করছি গানটি সব শ্রেণি-বয়সের শ্রোতাদের মন ছুঁয়ে যাবে।”

গানের পাশাপাশি অভিনয়েও নিয়মিত দেখা গেছে প্রীতমকে। জানুয়ারিতে ভারতীয় একটি ওটিটি প্লাটফর্মে অনম বিশ্বাসের পরিচালনায় ‘হোয়াট দ্য ফ্রাই’ শিরোনামে একটি ওয়েব চলচ্চিত্রে অভিনয় করেছেন প্রীতম।