ক্যাটাগরি

ফেব্রুয়ারিতে আর খুলছে না শিক্ষা প্রতিষ্ঠান

রোববার
শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে
ছুটি বাড়ানোর এই সিদ্ধান্ত জানানো
হয়।

সেখানে
বলা হয়, “কয়েক ধাপে বাড়ানোর পর ১৪ ফেব্রুয়ারি
পর্যন্ত ছুটি ছিল, সেই ছুটি এবার ২৮ ফেব্রুয়ারি ২০২১
পর্যন্ত বাড়ল। ছুটি চলাকালে অনলাইন শিক্ষা কার্যক্রম চলমান থাকবে।” 

বাংলাদেশে
করোনাভাইসের প্রকোপ বাড়তে শুরু করলে গতবছরের ১৭ মার্চ দেশের
সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।

গত বছরের শেষ
দিকে কওমি মাদ্রাসা বিধিনিষেধ মেনে খোলার অনুমতি দেওয়া হলেও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে এখনও ‘ছুটি’ চলছে।

মহামারীর
প্রকোপ কিছুটা কমে আসায় এবং এ বছরের এসএসসি
পরীক্ষার্থীদের প্রস্তুতির কথা বিবেচনা করে গত ২৩ জানুয়ারি
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা
অধিদপ্তর (মাউশি) স্কুল-কলেজের অধ্যক্ষদের কাছে পাঠানো এক চিঠিতে মাধ্যমিক
স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার প্রস্তুতি নিতে বলেছিল।

গত ২৪ জানুয়ারি
শিক্ষামন্ত্রী দীপু মনি সংসদে বলেছিলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর প্রাথমিকভাবে দশম
ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস হবে। বাকিরা সপ্তাহে এক দিন করে
শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ক্লাস করবে।

কিন্তু
স্কুল খোলার সবুজ সংকেত পেতে এখন অন্তত মার্চের শুরু পর্যন্ত অপেক্ষা করতে হবে।

কোভিড-১৯ মহামারীর মধ্যে
গতবছর পঞ্চম ও অষ্টমের সমাপনী
পরীক্ষা এবং প্রাথমিক ও মাধ্যমিক স্তরের
বার্ষিক পরীক্ষা নেওয়া যায়নি।

আর
অষ্টমের সমাপনী এবং এসএসসি ও সমমানের ফলফলের
ভিত্তিতে এইচএসসি ও সমমানের পরীক্ষার
ফল ঘোষণা করা হয়েছে।

পুরনো খবর


শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত
 

স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত ৪ ফেব্রুয়ারি পরিস্থিতি দেখে: শিক্ষামন্ত্রী
 


দশম ও দ্বাদশ শ্রেণিতে নিয়মিত ক্লাস, বাকিদের সপ্তাহে ১ দিন

স্কুল-কলেজ খোলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ
 

শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ল ১৬ জানুয়া‌রি পর্যন্ত

শিক্ষা প্রতিষ্ঠান সীমিত পরিসরে খোলার ভাবনা

মাধ্যমিকে এবার বার্ষিক পরীক্ষা ছাড়াই পরের ক্লাসে সবাই