বেনাপোল বন্দর থানার ওসি মামুন
খান বলেন, শনিবার সন্ধ্যায় বন্দর এলাকার বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে। রোববার ভোরে
ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।
নিহত লোকমান হোসেন (৩৫) শার্শা
উপজেলার কাগজপুকুর গ্রামের আব্দুস সামাদের ছেলে। তিনি সিঅ্যান্ডএফ এজেন্ট ‘মাহিবি
এন্টারপ্রাইজের’ বর্ডারম্যান ছিলেন।
তিনি সংবাদপত্র ও সংস্কৃতিক
কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলেও জানান স্থানীয়রা।
বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের
সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, শনিবার সন্ধ্যায় তিনি ব্যবসায়িক কাজ শেষে
চেকপোস্ট থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। বেনাপোল বন্দর সড়কে দ্রুতগামী
একটি ট্রাক তাকে চাপা দিলে তিনি গুরুতর জখম হন। তাকে প্রথমে যশোর সদর হাসপাতালে
নেওয়া হয়। সেখান থেকে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।