ক্যাটাগরি

‘হইচই’ করায় ত্রিশালে কাউন্সিলর প্রার্থীকে ২ ঘণ্টা আটক

রোববার সকাল ৯টার দিকে
ত্রিশাল পৌরসভার দুখুমিয়া বিদ্যানিকেতন কেন্দ্র থেকে তাকে আটক করা হয় বলে ভ্রাম্যমাণ
আদালতের ম্যাজিস্ট্রেট মাসুদ রানা জানান।  

মো. উসমান গনি কুদ্দুস নামের
এই প্রার্থী ১ নম্বর ওয়ার্ডে ডালিম প্রতীকে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ম্যাজিস্ট্রেট মাসুদ
রানা বলেন, কেন্দ্রে ঢুকে ‘হইচই’ করায় তাকে আটক করা হয়। 

ত্রিশাল উপজেলা
নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, আটকের পর মুচলেখা রেখে কাউন্সিলর
প্রার্থী মো. উসমান গনি কুসমকে ছেড়ে দেওয়া হয়েছে। অপরাধ করায় তাকে দুই ঘন্টা আটক
রাখা হয়।

ত্রিশাল পৌরসভায়
ব্যালটের মাধ্যমে ভোট হচ্ছে। মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপিসহ চারজন, কাউন্সিলর পদে
৩৬ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

১৪টি কেন্দ্রের ৭৮টি
কক্ষে ভোটগ্রহণ হচ্ছে। পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার ২৬ হাজার ৮২২ জন। 

এর মধ্যে পুরুষ ভোটার
সংখ্যা ১৩ হাজার ২৩০ জন ও নারী ১৩ হাজার পাঁচশত ৯২ জন।