এক
সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামী ব্যাংক জানায়, শনিবার ঢাকার র্যাডিসন হোটেলে আয়োজিত ওই অনুষ্ঠানে
প্রধান অতিথি ছিলেন, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
এতে
বিশেষ অতিথি ছিলেন বিসিক বাংলাদেশের চেয়ারম্যান মো. মোশ্তাক হাসান, এবং ইসলামী
ব্যাংকের এমডি ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা।
এসএমই
ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত
বক্তব্য দেন কুসুমকলি সু ফ্যাক্টরীর মালিক নাজমা খাতুন।
ইসলামী
ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান, ডেপুটি ম্যানেজিং
ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, জে কিউ এম হাবিবুল্লাহ, এফসিএস ও মো. মোশাররফ
হোসাইন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে
‘ভিনকা’ ও ‘ডক্টর মার্ক’ নামে কুসুমকলির দুটি নিজস্ব জুতার ব্রান্ডের মোড়ক উন্মোচন
করা হয়।
ইসলামী
ব্যাংকের নারী উদ্যোক্তা নাজমা খাতুন ২০১০ সাল থেকে বিনিয়োগ নিয়ে ব্যবসা কার্যক্রম
পরিচালনা করে আসছেন।