ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত নাটকটি সোমবার রাত ১১ টায় দীপ্ত টিভিতে প্রচার হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। টেলিভিশনে প্রচারের পর বুধবার রাত ১১টায় সিএমভির ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশ করা হবে।
সিএমভি’র ব্যানারে নির্মিত নাটকটি নির্বাহী প্রযোজনার দায়িত্বে আছেন সাব্বির চৌধুরী। প্রযোজনা করেছেন শেখ শাহেদ আলী পাপ্পু।
সাব্বির চৌধুরী বলেন, “দর্শকদের কথা মাথায় রেখেই অনেক দিন পর এই জুটিকে একসঙ্গে আবার তাদের সামনে নিয়ে এসেছি। আশা করি, সবার এই কাজটি দেখে ভালো লাগবে।”
নাটকে প্রেমিকা-প্রেমিকার চরিত্রে দেখা যাবে নিশো-তিশাকে।