ক্যাটাগরি

পাবনায় ‘আড্ডা দেওয়ার সময়’ গুলি করে একজনকে হত্যা

নিহত আমিরুল ইসলাম (৩২) সদর উপজেলার কাথুলিয়া গ্রামের
মন্তাজ ব্যাপারীর ছেলে।

সদর উপজেলার আতাইকান্দা বাজারে রোববার রাত সোয়া ৮টার
দিকে তাকে হত্যা করা হয় বলে সদর থানার ওসি নসিম আহমেদ জানান।

তিনি বলেন, “আতাইকান্দা বাজারে আমিরুল বন্ধুদের সঙ্গে
আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ আট-দশজনের একদল লোক এসে গুলি করে। গুলিতে আমিরুল ঘটনাস্থলেই
নিহত হন।”

পুলিশ খুনি সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেনি।

ওসি বলেন, এলাকাটি দুর্গম। কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে
জড়িত তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে আমিরুলের সঙ্গে কয়েকজনের বিরোধ ছিল। পুলিশ
ঘটনা তদন্ত করছে।

এলাকাবাসী জানান, পরপর তিনটি গুলি করে হত্যা নিশ্চত করে
চলে যায় খুনি।