ক্যাটাগরি

১০ বছরের সর্বোচ্চ লভ্যাংশ ঘোষণা গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের

কোম্পানির
পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২০ অর্থবছরের জন্য এই লভ্যাংশ প্রস্তাব
করেছে।

সব
মিলিয়ে ২০২০ সালে ৩২ শতাংশ দিয়েছে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স। এর আগে ২০১০ সালে এর
চেয়ে বেশি লাভ দিয়েছিল গ্রীন ডেল্টা। সেবার লভ্যাংশ দিয়েছিল ৪০ শতাংশ।    

আগামী
৩০ মার্চ সাধারণ সভায় এবারের লভ্যাংশের অনুমোদন নিতে হবে। সেজন্য রেকর্ড ডেট ঠিক
হয়েছে ৮ মার্চ।

সেখানে
অনুমোদন পেলে ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারে বিনিয়োগকারীরা ২ টাকা ৪৫ পয়সা
করে পাবেন এবং প্রতি ১০০টি শেয়ারে নতুন ৭ দশমিক ৫০টি করে শেয়ারে পাবেন।

লভ্যাংশের
খবরে সোমবার গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের শেয়ারের দাম বেড়েছে। রোববার এ শেয়ার
যেখানে ঢাকার পুঁজিবাজারে ৫৬ টাকা ৮০ পয়সায় লেনদেন হচ্ছিল, সোমবার তা ৬২ টাকা ৮০
পয়সায় লেনদেন হয়।

১৯৮৯
সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির শেয়ার বর্তমানে লেনদেন হচ্ছে ‘এ’
ক্যাটাগরিতে।

২০২০
অর্থ বছরে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের শেয়ার প্রতি মুনাফা করেছে ৭ টাকা ১৬ পয়সা।
এসময় তাদের শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ৬৮ টাকা ৯৫ পয়সা।

আগের
বছর এই সময় তাদের শেয়ারে প্রতি সম্পদ মূল্য ছিল ৩ টাকা ২৩ পয়সা। শেয়ার প্রতি সম্পদ
মূল্য হয়েছে ৬৮ টাকা ৩৩ পয়সা।

সোমবার
গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের পিই (শেয়ার প্রতি আয়) হয়েছে ৮ দশমিক ৭৭ পয়েন্ট।

২০১৯
অর্থবছরে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের মুনাফা করেছিল ৩০ কোটি ৭ লাখ টাকা। লভ্যাংশ
দিয়েছিল শেয়ার প্রতি ১ টাকা ৫০ পয়সা এবং প্রতি ২০ শেয়ারে নতুন ১টি শেয়ার।

২০১৮
অর্থবছরে ২৯ কোটি ৪০ লাখ টাকা মুনাফা করে গ্রীন ডেল্টা তাদের বিনিয়োগকারীদের প্রতি
শেয়ারে ১ টাকা এবং প্রতি ১০ শেয়ারে নতুন ১টি শেয়ার লভ্যাংশ হিসেবে দিয়েছিল।

আর
২০১৭ অর্থবছরে এ কোম্পানি ২৮ কোটি ৯৭ লাখ টাকা মুনাফা দেখিয়েছিল; লভ্যাংশ দিয়েছিল শেয়ার
প্রতি ২ টাকা।

পুঁজিবাজারে
এ কোম্পানির ৯ কোটি ৩১ লাখ ৯৮ হাজার ৩২০টি শেয়ার আছে। এর মধ্যে ৩৩ শতাংশ ৮০ শতাংশ
আছে পরিচালকদের হাতে।

প্রাতিষ্ঠানিক
বিনিয়োগকারীদের হাতে আছে ২২ দশমিক ৩৬ শতাংশ শেয়ার, বিদেশিদের হাতে ৮ শতাংশ শেয়ার
এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৩৭ দশমিক ৮৪ শতাংশ শেয়ার আছে।

গ্রীন
ডেল্টা ইন্স্যুরেন্সের বর্তমান বাজার মূলধন ৫২৯ কোটি ৩৬ লাখ টাকা। কোম্পানির
পরিশোধিত মূলধন ৯৩ কোটি ২০ লাখ টাকা; রিজার্ভের পরিমাণ ৪৮১ কোটি ২১ লাখ টাকা।