সেরি আয় গত শনিবার নাপোলির মাঠে ১-০ গোলে হারা ম্যাচের
প্রথমার্ধে খেলা কুয়াদরাদো বিরতির পর আর মাঠে নামেননি। পরীক্ষার পর কলম্বিয়ার এই
ফরোয়ার্ডের ডান ঊরুর হ্যামস্ট্রিংয়ে চোটের কথা সোমবার এক বিবৃতিতে জানায় ইতালিয়ান
চ্যাম্পিয়নরা। চলতি মৌসুমে রাইট-ব্যাক হিসেবে খেলছিলেন ৩২ বছর বয়সী এই
ফুটবলার।
চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে বুধবার পোর্তোর
বিপক্ষে, এরপর লিগে ক্রোতোনে ও হেল্লাস ভেরোনার বিপক্ষে খেলতে পারবেন না তিনি।
লিগ টেবিলের শীর্ষে থাকা ইন্টার মিলানের চেয়ে ৮ পয়েন্টে
পিছিয়ে চার নম্বরে আছে ইউভেন্তুস। এক ম্যাচ অবশ্য কম খেলেছে তারা।