ক্যাটাগরি

চট্টগ্রামে বিআরটিএ কার্যালয়ে অগ্নিকাণ্ড

রোববার রাত সাড়ে ১০টার দিকে বায়েজিদ থানাধীন বালুচরা এলাকার বিআরটিএ কার্যালয়ের নিচতলায় নেমপ্লেট বানানোর শেডে আগুন লাগে।

বায়েজিদ ফায়ার স্টেশনের অফিসার তানভীর আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সেখানে বেশকিছু কাগজপত্র, বেশ কয়েকটি কম্পিউটার পুড়ে গেছে আগুনে।”

ফায়ার সার্ভিসের চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণও প্রাথমিকভাবে জানা যায়নি।

আগুনের বিষয়ে বিআরটিএ কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

অগ্নিকাণ্ডের
কারণ জানতে চাইলে তানভীর বলেন, “প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে মনে করলেও তা তদন্ত করে দেখা হবে।”