ক্যাটাগরি

দ্বিতীয় সন্তানের অপেক্ষায় হ্যারি-মেগান দম্পতি

বিবিসি জানায়, তাদের এক মুখপাত্র এ তথ্য জানিয়ে বলেন ‘তারা দারুণ খুশি’।

তিনি বলেন, ‘‘আমরা আর্চির ভাই হওয়ার খবর নিশ্চিত করছি। ডিউক এবং ডাচেস অব সাসেক্স তাদের দ্বিতীয় সন্তানকে স্বাগত জানানোর অপেক্ষায় আছেন।”

এদিকে, এখবর জানার পর বাকিংহাম প্যালেসের একমুখপাত্র বলেন, এ খবর শুনে রানি, ডিউক অব এডিনবরা, প্রিন্স অব ওয়েলস এবং রাজপরিবারের বাকি সদস্যরা ‘খুবই আনন্দিত হয়েছেন এবং তাদের শুভকামনা জানিয়েছেন’।

২০২০ সালের জানুয়ারিতে হ্যারি-মেগান দম্পতি ব্রিটিশ রাজপরিবারের প্রতিনিধিত্ব আর না করার সিদ্ধান্তের কথা জানান। স্বাধীন জীবনযাপন করতে তারা রাজপরিবার থেকে বেরিয়ে যান। বর্তমানে তারা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বসবাস করছেন।

গত বছর জুলাইয়ে অকাল গর্ভপাত হয়েছিল মেগানে। ওই বছর নভেম্বরে ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’ পত্রিকায় লেখা এক নিবন্ধে ডাচেস অফ সাসেক্স  নিজেই সেই তথ্য জানিয়েছিলেন।

হ্যারি এবং মেগানের একটি সাদাকালো ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়েছে। ছবিতে একটি গাছের নিচে হ্যারি বসে আছেন এবং মেগান তার কোলে মাথা রেখে শুয়ে আছেন। ছবিতে মেগানের ‘বেবিবাম্প’ বেশ স্পষ্ট, যদিও কবে নাগাদ তিনি সন্তানের জন্ম দেবেন তা জানা যায়নি। দুজনের মুখেই আনন্দের হাসি।

হ্যারি-মেগান দম্পতির এ সন্তান ব্রিটিশ সিংহাসনের অষ্টম উত্তরাধিকারী হবেন।