এ সিটির চলমান
বর্জ্য অপসারণ ও চ্যানেল পরিষ্কারকরণ
কার্যক্রমেরর অংশ হিসেবে সোমবার এ অভিযান চালানো
হয়।
সিটির
নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান
উদ্দিন আহমেদ এবং মাণ্ডা খালে ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
মোহাম্মদ মনিরুজ্জামান উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
শ্যামপুর
খালে সীমানার মধ্যে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফরান উদ্দিন বলেন, ” আমরা খালের সীমানার মধ্যে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ পরিচালনা করেছি। কিছু জায়গায় অবৈধ দখলকারীরা নিজেরাই তাদের স্থাপনা সরিয়ে নিয়েছে।”
তিনি বলেন,
গত দুই সপ্তাহ ধরে এ বিষয়ে নিয়মিত
মাইকিং করা হলেও কিছু অবৈধ দখলদার আইনের প্রতি ‘শ্রদ্ধা দেখাননি’।
সে কারণে
অভিযানে একজনকে
স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন অনুযায়ী দশ হাজার টাকা
এবং একজনকে বিশ হাজার
টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে বলে জানান তিনি।
ডিএসসিসির
সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, মাণ্ডা প্রাইমারি স্কুলের বিপরীত পাশে খালের সীমানার মধ্যে থাকা পাঁচটি বহুতল ভবনসহ মোট ১৫টি অবৈধ স্থাপনা তারা উচ্ছেদ করেছেন।
“শ্যামপুর
খাল সংলগ্ন বৌ বাজার এলাকায়
খাল পুনরুদ্ধার কাজের অংশ হিসেবে আজ দ্বিতীয় দিনের
মত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় খালের
নির্ধারিত সীমানার মধ্যে থাকা ৪০টি বসতঘর ও দোকানপাট ভেঙে
দেওয়া হয়েছে।”