ক্যাটাগরি

গাজীপুরে ধর্ষণের মামলায় জুতা কারখানার কর্মকর্তা গ্রেপ্তার

জয়দেবপুর থানার ওসি মো. মামুন আল রশিদ জানান, মঙ্গলবার ভোরে নাজমুল হোসেন ওরফে পাভেলকে (৩৬) গ্রেপ্তার করা হয়।

তিনি সদর উপজেলার পিরোজালী কাচারীপাড়া এলাকায় গ্লোরি ফুট ওয়্যার লিমিটেডের জিএম এবং টাঙ্গাইলের নাগরপুর থানার জালাই এলাকার ফরহাদ হোসেনের ছেলে।

মামলার বরাতে ওসি বলেন, নাজমুল স্থানীয় ভাওয়াল মির্জাপুর কলেজ গেইট এলাকায় একটি বাসায় ভাড়া থেকে ওই জুতা কারখানায় চাকরি করেন। তিনি ওই কারখানার এক নারী সহকর্মূীকে বেতন বৃদ্ধি ও পদোন্নতির প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় তার ভাড়া বাসায় ডেকে নিয়ে যেতেন।

“পরে নানা হুমকি ও ভয়ভীতি দেখিয়ে পাভেল ওই নারীকে একাধিকবার ধর্ষণ করেন। সবশেষ গত ১০ জানুয়ারি পাভেল তাকে আবার ধর্ষণ করেন এবং বিষয়টি কাউকে জানাতে নিষেধ করেন।পরে পাভেল ওই নারীকে বিভিন্ন রকম ভয়ভীতি দেখিয়ে কারখানা থেকে চাকরি ছেড়ে যেতে বাধ্য করেন।”

পরে এ ঘটনায় ওই নারী বাদি হয়ে মঙ্গলবার জয়দেবপুর থানায় মামলা করলে পাভেলকে গ্রেপ্তার করে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠনো হয় বলে জানান ওসি মামুন।