মেলবোর্নে মঙ্গলবার ৬-৭ (৬-৮), ৬-২, ৬-৪, ৭-৬ (৮-৬) গেমে জেতেন র্যাঙ্কিংয়ের শীর্ষ খেলোয়াড়। ম্যাচের প্রায় পুরোটা সময়ই তলপেটে টেপ জড়িয়ে খেলেন ১৭টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী জোকোভিচ।
প্রতিযোগিতার রেকর্ড আটবারের চ্যাম্পিয়ন জোকোভিচ এই নিয়ে ৩৯তম বারের মতো গ্র্যান্ড স্ল্যামের সেমি-ফাইনালে উঠলেন। শেষ চারে তিনি লড়বেন আসরের চমক রাশিয়ার আসলান কারাৎসেভের বিপক্ষে।
চোটাক্রান্ত গ্রিগর দিমিত্রভকে ২-৬, ৬-৪, ৬-১, ৬-২ গেমে হারিয়ে শেষ চারে ওঠেন র্যাঙ্কিংয়ের ১১৪ নম্বর খেলোয়াড় কারাৎসেভ। টেনিসের উন্মুক্ত যুগে প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যামে অভিষেকেই সেমি-ফাইনালে উঠলেন তিনি।