মঙ্গলবার
দুপুর সাড়ে ১২টায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
মো.
মজনু (২০) নামে ওই শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো
যায়নি।
নিহতের
সহকর্মী বিপ্লব সাংবাদিকদের বলেন, মগবাজারের ইস্পাহানি কলোনিতে একটি নির্মাণাধীন ১৩
তলা ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যান মজনু।
গুরুতর
আহত অবস্থায় মজনুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক
তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।
তিনি
বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
বিপ্লব
জানান, মজনুর বাড়ি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার পিয়ার তলা গ্রামে। ঢাকায়
তিনি নির্মাণাধীন ভবনেই থাকতেন।