ক্যাটাগরি

বাংলার মানুষ সুযোগ পেলে জিয়ার খেতাব আগেই বাতিল করত: খালিদ মাহমুদ

মঙ্গলবার দুপুরে রাজধানীর
জাতীয় প্রেসক্লাবে গণ আজাদী লীগ আয়োজিত ‘মুজিব শতবর্ষে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী’
শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধেও খেতাব বাতিলের
প্রস্তাবটি যথার্থ। বাংলার মানুষ সুযোগ পেলে অনেক আগেই সেটি বাতিল করত।

“১৫ আগস্ট হত্যাকাণ্ডে
জিয়াউর রহমান বেনিফিসিয়ারি। পঁচাত্তর পরবর্তীতে তিনি জাতির পিতার খুনিদের লালন
পালন করেছেন। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার যাতে না হয়; সে
ইনডেমনিটি অধ্যদেশটি আইনে পরিণত করেছিলেন জিয়াউর রহমান। বঙ্গবন্ধু খুনিদের সংসদে
এনেছেন জিয়া। এরশাদ, খালেদা জিয়াও সে পথে
চলেছেন।”

নৌ প্রতিমন্ত্রী বলেন, “হাই কোর্ট-সুপ্রিম কোর্ট সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করেছে। পঞ্চম
সংশোধনী অবৈধ হওয়ায় জিয়ার শাসনামল অবৈধ, তার সকল কার্যক্রম অবৈধ। তার সকল কর্মকাণ্ড
রাষ্ট্রবিরোধী। তিনি অবৈধ কার্যক্রম পরিচালনা করেছেন মুক্তিযুদ্ধবিরোধীদের লালন
করেছেন। তার মুক্তিযুদ্ধেও খেতাব রাখতে দেওয়া যায় না।”

গণ আজাদী লীগের সভাপতি
অ্যাড. এস কে সিকদারের সভাপতিত্বে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক,  লীগের কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, তথ্য প্রতিমন্ত্রী মো.
মুরাদ হাসান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী
লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, যুগ্ম সাধারণ সম্পাদক
মিরাজ হোসেন সভায় বক্তব্য দেন।