ক্যাটাগরি

মাদারীপুরে গাছে বাইকের ধাক্কা, নিহত ১

মঙ্গলবার বেলা ১টার সময় উপজেলার মোল্লার হাট-ভূরঘাটা সড়কের সিডিখান এলাকায় এ ঘটনা ঘটে কালকিনি থানার ওসি নাসির উদ্দিন জানান।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নিহত রফিকুল ইসলাম শরীফের বাড়ি কালকিনি উপজেলার সীমান্ত এলাকা বরিশালের মুলাদি উপজেলার মালের হাট গ্রামে।

আহত জাহিদুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তার বাড়িও একই এলাকায়।

ওসি বলেন, মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের মেহগনি গাছের সঙ্গে ধাক্কা খেলে দুজন পড়ে গিয়ে আহত হন। 

“পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালকিনি সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিৎিসকেরা রফিকুলকে মৃত ঘোষণা করেন।”