ক্যাটাগরি

মুন্সীগঞ্জে তিন ইটভাটাকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা

মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত সিরাজদিখান উপজেলার বালুরচর ও বাসাইল ইউনিয়নে নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাব্বির সাজ্জাদের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালিত হয়।

মেসার্স নসিব ব্রিকসকে ৪ লাখ টাকা, মেসার্স মায়ের দোয়া ইটভাটাকে ৩ লাখ টাকা এবং মেসার্স সাজিদ ব্রিকসকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসব উল্লেখ করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাব্বির সাজ্জাদ জানান, জরিামানাদাতারা পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের ছাড়পত্র ছাড়াই ইট ভাটা চালাচ্ছিলেন।

“এছাড়া কৃষি জমির মাটিও ইট ভাটার কাজে ব্যবহার হয়ে আসছিল। তাই তাদের জরিমানা করা হয়েছে।”

জরিমানা ছাড়াও এ সময় পানি দিয়ে বিপুল পরিমাণ কাঁচা ইট বিনষ্ট করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও জেলা প্রশাসনের সমন্বয়ে এ অভিযান চলে।