ক্যাটাগরি

কুষ্টিয়ায় তরুণীর বিবস্ত্র লাশ উদ্ধার

উপজেলার চণ্ডিপুর এলাকার জিকে (গঙ্গা-কপোতাক্ষ) প্রধান সেচ খাল থেকে ভাসমান অবস্থায়
লাশটি বুধবার সকালে উদ্ধার করা হয়।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নিহতের বয়স আনুমানিক ২২ বছর
বলে পুলিশ ধারণা করছে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানাতে পারেনি।

ভেড়ামারা থানার
এসআই মনির বলেন, সকালে ক্যানেলের পানিতে বিবস্ত্র এক নারীর লাশ
ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয় পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।

ভেড়ামারা থানার ওসি শাহ জালালের ধারণা,
ওই তরুণীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া
জেনারেল হাসপাতালের মর্গে পাঠনো হয়েছে এবং ঘটনাটি তদন্ত করে
আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।