ক্যাটাগরি

গাজীপুরে আগুনে পুড়েছে ১৮ ঘর

জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তাশাররফ হোসেন জানান, শহরের কোনাবাড়ী এলাকায় বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ অগ্নিকাণ্ড হয়।

ওই এলাকার আনোয়ার হোসেন বলেন, “এমএম গার্মেন্টস সংলগ্ন জান্নাতুল ফেরদৌসের টিনশেড বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। এ সময় ঘরে কেউ ছিল না।”

ফায়ার সার্ভিস কর্মকর্তা তাশাররফ জানান, খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কর্মীরা গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, আগুনে টিনশেডের ওই বস্তির ১৮টি ঘর ও আসবাবপত্র পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়ানি। 

“ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে এ অগ্নিকাণ্ড ঘটেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।”