ক্যাটাগরি

মুক্তিযোদ্ধাদের ফোনে ডেকে এনে টিকা দেওয়া হচ্ছে: মন্ত্রী

বুধবার
সচিবালয় ক্লিনিকে টিকা নেওয়ার পর মন্ত্রী এ কথা বলেন।

মুক্তিযোদ্ধাদের
টিকা দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “মুক্তিযোদ্ধারা সব জায়গায় অগ্রাধিকার পাচ্ছেন।
সারা দেশের স্থানীয় প্রশাসন ওনাদেরকে ফোন করে সংবাদ দিয়ে এনে টিকা দিয়েছেন।

“যতগুলো
জানি…বিশেষ করে আমার জেলার খবর আমি নিয়েছি
এবং বাইরেও দুই-এক জায়গার ইউএনওদের সঙ্গে আলাপ হয়েছে। তারা জানিয়েছেন, মুক্তিযোদ্ধাদের
প্রায় সকলেরই ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে। তারা খুব আনন্দের সাথে দলবেঁধে টিকা নিয়েছেন।”

টিকা
নেওয়ার পর মন্ত্রী বলেন, “খুবই স্বাভাবিক, মনেই হয়নি যে টিকা নিলাম। বুঝতেই পারিনি
কখন টিকা পুশ করেছে। কোনো রকম খারাপ কিছু মনে হওয়া বা ব্যাথা পাওয়া এমন কিছুই না।
অত্যন্ত সুন্দরভাবে টিকা দিয়েছে।

“আমার
ভ্যাকসিন নেওয়ার তারিখ আগে ছিল। জ্বরের কারণে প্রথমদিন টিকা নিতে পারিনি। পরে আবার
রেজিস্ট্রেশন ট্রান্সফার করে আজ টিকা নিয়ে নিলাম।”

একই
সময়ে টিকা নেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ।

স্বাস্থ্য
সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান এবং সচিবালয় ক্লিনিকের সিভিল সার্জন ডা. মোহাম্মদ
ইলিয়াস চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।