ক্যাটাগরি

‘মেসি-রোনালদোর পর্যায়ে যাবে এমবাপে’

কাম্প নউয়ে মঙ্গলবার প্রতিযোগিতার শেষ ষোলোর প্রথম লেগে ৪-১ গোলে উড়ে যায় বার্সেলোনা। প্রথমার্ধে মেসির গোলে পিছিয়ে পড়ার পর দলকে পথ দেখান এমবাপে। গোল হজমের পাঁচ মিনিটের মাথায় তা শোধ করে দ্বিতীয়ার্ধে জোড়া গোলে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।

ইউরোপিয়ান শীর্ষ প্রতিযোগিতায় বার্সেলোনার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ১৯৯৭ সালের পর প্রথম খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক করলেন এমবাপে। এর আগে দিনামো কিয়েভের হয়ে বার্সেলোনার মাঠে ম্যাচে তিন গোল করেছিলেন আন্দ্রে শেভচেঙ্কো।

বল দখলের লড়াইয়ে পিএসজি মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেস (বামে) ও বার্সেলোনা ফরোয়ার্ড অঁতোয়ান গ্রিজমান।

বল দখলের লড়াইয়ে পিএসজি মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেস (বামে) ও বার্সেলোনা ফরোয়ার্ড অঁতোয়ান গ্রিজমান।

পিএসজির অনেক সাফল্যের কারিগর এমবাপে ছিলেন ফ্রান্সের ২০১৮ বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য। সেই দলে ছিলেন বার্সেলোনা তারকা গ্রিজমানও। দেশের হয়ে এখনও মাঠ মাতাচ্ছেন দুজন। তরুণ সতীর্থের সামর্থ্য সম্পর্কে ভালোই জানেন তিনি। এবার প্রতিপক্ষ শিবিরে দেখলেন তার নায়ক হয়ে ওঠা।

“কিলিয়ানের জন্য রাতটা দুর্দান্ত কাটল।”

“ভবিষ্যতের জন্য পিএসজির একজন তারকা খেলোয়াড় রয়েছে, যে একদিন লিও মেসি বা ক্রিস্তিয়ানো রোনালদোর পর্যায়ে পৌঁছাবে।”