র্যাব ৭-এর
ফেনী ফাঁড়ির ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. জুনায়েদ জাহেদী বলেন,
বুধবার মধ্যরাতে উপজেলার জায়লস্কর এলাকা থেকে তাদের আটক করা হয়।
তারা হলেন- উপজেলার
উত্তর জায়লস্কর শাহ আলম মাস্টারবাড়ির শাহাবুদ্দিনের ছেলে মো. কামাল উদ্দিন (১৮) ও একই
বাড়ির মো. জহির আহম্মদের ছেলে মো. সাখাওয়াত হোসেন শিবু (২০)।
র্যাব
কর্মকর্তা জুনায়েদ বলেন, “ছিনতাই হচ্ছে বলে তথ্য পেয়ে র্যাব অভিযান চালায়। র্যাবের
উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে কামাল ও সাখাওয়াতকে
আটক করা হয়। তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল ও ছিনতাইকৃত ৭০০ টাকা উদ্ধার করা
হয়েছে।”