নিহতের নাম গোলাম নবী
(৫০)।
বুধবার রাত দেড়টার
দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্বজনদের বরাত দিয়ে
ঢাকা মেডিকেল ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, নবীসহ দুইজন কর্মী কাকরাইলের উইলস
লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের সামনের রাস্তা ঝাড়ু দিচ্ছিলেন।
“এ সময় একটি মাইক্রোবাস
নবীকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। গুরুতর আহত নবীকে সহকর্মীরা হাসপাতালে আনলে চিকিৎসক
তাকে মৃত ঘোষণা করেন।”
নবী হোসেনের গ্রামের
বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে। ঢাকার বেইলি রোডের কোয়ার্টারে থাকতেন।