ক্যাটাগরি

এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে স্পিকারের শোক

এক শোক বার্তায় তিনি প্রয়াতের রুহের মাগফিরাত কামনা
করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

শনিবার সকালে সূত্রাপুরের বাসায় এটিএম শামসুজ্জামানের
মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮০ বছর।

ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া এবং প্রধান হুইপ
নূর-ই-আলম চৌধুরীও পৃথক শোকবার্তায় এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ
প্রকাশ করেছেন।