ক্যাটাগরি

নারায়ণগঞ্জ সড়কে অজ্ঞাত যুবকের লাশ

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, শনিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার কাশিপুর হাটখোলা খিলমার্কেট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহতের বয়স ৩২ বছর বলে পুলিশ জানালেও তাৎক্ষণিকভাবে নাম-পরিচয় জানাতে পারেনি।   

ওসি বলেন, সড়কের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।

“নিহতের পরনে চেক শার্ট ও জিন্স প্যান্ট ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো গাড়ির ধাক্কায় ওই যুবকের মৃত্যু হয়েছে।”

লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।