এক
শোক বার্তায় তিনি বলেছেন, “এটিএম শামসুজ্জামানের মৃত্যু দেশের সাংস্কৃতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।
বাংলাদেশে অসাম্প্রদায়িক চেতনার বিকাশে তার অবদান মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করবে।”
রাষ্ট্রপতি
প্রয়াতের রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত
পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শনিবার
সকালে সূত্রাপুরের বাসায় এটিএম শামসুজ্জামানের মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮০ বছর।
অভিনয়ের
জন্য আজীবন সম্মাননার পাশাপাশি ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এটিএম শামসুজ্জামান ২০১৫ সালে একুশে পদকে ভূষিত হন।