শনিবার
এক শোক বার্তায় তিনি বলেন, “জনপ্রিয় এই শিল্পী তার
অসাধারণ অভিনয়ের মধ্য দিয়ে দেশবাসীর হৃদয়ে বেঁচে থাকবেন।”
প্রধানমন্ত্রী
মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শনিবার
সকালে সূত্রাপুরের বাসায় এটিএম শামসুজ্জামানের মারা যান বলে জানান তার ছোট ভাই সালেহ জামান।
১৯৬০
এর দশক থেকে শতাধিক চলচ্চিত্রের বহু খল ও কমেডি
চরিত্রকে অমর করে যাওয়া এই অভিনেতার বয়স
হয়েছিল ৮০ বছর।