ধানের শীষ প্রতীকের
প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. ওয়ারেছ আলী মামুন সোমবার দলীয়
কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন।
তার অভিযোগ, আওয়ামী লীগ
দলীয় মেয়র পদপ্রার্থী মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানুর লোকজন বিএনপি প্রার্থীর
সমর্থকদের নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য হুমকি দিচ্ছে।
ওয়ারেছ আলী মামুন বলেন,
গত ১১ ফেব্রুয়ারি শহরের পাথালিয়া গুয়াবাড়িয়ায় আওয়ামী লীগ মেয়র প্রার্থীর লোকজন তাকে
অস্ত্র ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দিয়েছে।
এছাড়া জেলা আওয়ামী
লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সুরুজ্জামানের নেতৃত্বে দলটির লোকজন বিভিন্ন স্থানে
ধানের শীষের পোস্টার ছিঁড়েছে ও পুড়িয়ে দিয়েছে এবং বিএনপির কাউন্সিলর ও সংরক্ষিত
ওয়ার্ডের প্রার্থীদের মাঠে নামতেই দিচ্ছে না বলে তিনি অভিযোগ করেন সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে বিএনপির
কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, জেলা
নেতৃবৃন্দ, দল সমর্থিত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর
প্রার্থীরা উপস্থিত ছিলেন।
অভিযোগের ব্যাপারে জেলা
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সুরুজ্জামান বলেন, “নির্বাচনে পরাজয়
নিশ্চিত জেনে বিএনপির মেয়র প্রার্থী শাহ মো. ওয়ারেছ আলী মামুন মিথ্যা বানোয়াট ও
ভিত্তিহীন অভিযোগ করেছেন।”
আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী
মো. ছানোয়ার হোসেন ছানু বলেন, ওয়ারেছ আলী মামুন সংবাদ সম্মেলনে মিথ্যাচার করেছেন। আওয়ামী
লীগের কোনো কর্মী সমর্থক নয়, তার নিজ দল বিএনপির নেতাকর্মীরাই তাকে পৌরসভার
বিভিন্ন স্থানে ধাওয়া করেছে।
“অভ্যন্তরীণ কোন্দলের
কারণে বিএনপির নেতাকর্মীরা ধানের শীষের মেয়র প্রার্থীর বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে।
শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বিএনপি প্রার্থীর কুশ পুত্তলিকা দাহ করেছে। পরাজয়
নিশ্চিত জেনে আবোল-তাবোল বকছে বিএনপির প্রার্থী।”
আগামী ২৮শে ফেব্রুয়ারি
এই পৌরসভায় নির্বাচন হবে। আওয়ামী লীগ ও বিএনপি ছাড়াও ইসলামী আন্দোলনের একজন
প্রার্থীও রয়েছেন মেয়র পদে।