ক্যাটাগরি

‘দা হানড্রেড’-এ নেই বাংলাদেশের কেউ

ভার্চুয়ালি সোমবার অনুষ্ঠিত
হয় একশ বলের নতুন এই টুর্নামেন্টের ড্রাফট। পরদিন জানিয়ে দেওয়া হয় দল পাওয়া
ক্রিকেটারদের নাম। বাংলাদেশের কোনো ক্রিকেটারকে দলে নিতে আগ্রহ দেখায়নি ৮ দলের
একটিও।

গত বছরই হওয়ার কথা ছিল ইংল্যান্ডের
নতুন এই ঘরোয়া টুর্নামেন্ট। ২০১৯ সালের অক্টোবরে ড্রাফট হয়েছিল। কিন্তু
করোনাভাইরাসের প্রকোপে সেই আসর আর হয়নি।

গত ড্রাফটে সাকিব-তামিমের
সঙ্গে মুশফিকুর রহিম, মুস্তাফিজুর
রহমানসহ নাম লিখিয়েছিলেন বাংলাদেশের ১১ জন ক্রিকেটার। এবার নাম দেন ৮ জন।

এবারও ১ লাখ পাউন্ড মূল্যের
ক্যাটাগরিতে ছিলেন সাকিব ও তামিম। আর ৪০ হাজার পাউন্ডের ক্যাটাগরিতে লিটন দাস, ইমরুল কায়েস, সাব্বির রহমান। তাসকিন আহমেদ, আবু হায়দার ও সৌম্য সরকারের মূল্য নির্ধারণ করা হয়নি।

ড্রাফট থেকে এবার দল পেয়েছেন
মোট ৩৫ জন ক্রিকেটার। সেখানে ২৮ জন স্থানীয় কোটায়, আর ৭ জন বিদেশি কোটায়। বিদেশি কোটার জন্য নাম দিয়েছিলেন ২৫২
জন ক্রিকেটার।

আগামী জুলাইয়ে মাঠে গড়াতে
যাচ্ছে আলোচিত এই টুর্নামেন্ট।