সামাজিক ব্যবসায় গ্রামীণ ইউনিক্লো’র
১০ম বর্ষ
বাংলাদেশের
খুচরা পোশাক বিক্রয় খাতে সামাজিক ব্যবসায় ইউনিক্লো সোস্যাল বিজনেস লিঃ বাংলাদেশে ‘গ্রামীণ
ইউনিক্লো’ ব্র্যান্ড নামে দশ বছর ধরে ব্যবসা ও নিজেদের কর্মকাণ্ড পরিচালনা করছে। প্রতিষ্ঠানটি
সারা বিশ্বে বিভিন্ন প্রসিদ্ধ ও নামকরা ব্র্যান্ড যেমন ইউনিক্লো, জি ইউ, থিওরি, জে
ব্র্যান্ড, পি.এল.এস.টি, প্রিন্সেস টাম টাম-সহ আরও অন্যান্য ব্র্যান্ডের মৌলিক প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠানের
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুরুতে ব্র্যান্ডটি গ্রামের মহিলাদের মধ্যে ১ ডলারে
পোশাক বিক্রয়ের মাধ্যমে যাত্রা শুরু করে। ২০১৩ সালের জুলাই মাসে প্রথম বিক্রয়কেন্দ্র
খোলার মাধ্যমে সরাসরি পোশাক ব্যবসায় যুক্ত হয়।
বিজ্ঞপ্তিতে
দাবি করা হয়, তাদের নানান কালেকশনের মধ্যে যুক্ত হয়েছে ‘ইউ ভি প্রোটেকশন কামিজ’ যা
সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করে। নন আয়রন স্পেশাল ইজি কেয়ার শার্ট ও জাপানের বিখ্যাত কাহিকারা ডেনিম
এছাড়াও রয়েছে ড্রাই কালেকশন, সফট অ্যান্ড স্ট্রেস কালেকশন, স্ট্রেস প্যান্টস ও ৯৯০
টাকার সাশ্রয়ী মূল্যের শার্ট। এছাড়া ক্রেতাদের কেনাকাটায় স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে
থাকছে শর্ত সাপেক্ষে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় ও বিভিন্ন উপহার।
লা রিভের সামার ২০২১: টুটি ফ্রুটি কালেকশন
গ্রীষ্মের
প্রাণবন্ত রং, ফুল-ফল এবং আন্তর্জাতিক ‘রানওয়ের স্প্রিং/সামার স্টাইল’ থেকে বাছাই করা
প্রিন্টগুলোর সমন্বয়ে ‘সামার ২০২১: টুটি-ফ্রুটি কালেকশন’ শিরোনামে পোশাকের পসরা সাজিয়েছে
লা রিভ।
প্রতিষ্ঠানের
এক বিজ্ঞপ্তিতে জানানো, নারীদের জন্য এবারই প্রথম ‘স্টাইলিশ ম্যাক্সি ড্রেস’ নিয়ে এসেছে
তারা। যা পরা যাবে যেকোন পার্টি, অফিস এমনকী বাসাতেও। মসলিন, হাফসিল্ক ও কটন শাড়ি ছাড়াও
থাকছে টিউনিক, সিঙ্গেল কামিজ, সালোয়ার কামিজ সেট, উভেন ও নিটটপস।
ছেলেদের
জন্য আছে ক্যাজুয়াল পাঞ্জাবি ও কাবলি সেট। এছাড়াও সেমিফিটেড, ফিটেড ও প্রিমিয়াম পাঞ্জাবি,
লং ও শর্ট স্লিভের ক্যাজুয়াল, কমফোর্ট ও ফর্মাল শার্ট, টি-শার্ট, পোলো শার্ট রাখা হয়েছে।
মেয়ে
শিশুদের জন্য রেডিমেইড শাড়ি ও ছেলে শিশুদের জন্য ক্যজুয়াল পাঞ্জাবি রয়েছে। আরামদায়ক
ফ্রক, ঘাগরা-চোলিসেট, টিউনিক, টপ, কামিজ, সালোয়ার-কামিজ, উভেনসেট, টি-শার্ট, পোলো,
ক্যাজুয়াল ও পার্টি শার্ট রাখার পাশাপাশি নবজাতকদের জন্যেও থাকছে বিশেষ আয়োজন।
মূল্য ছাড় দিচ্ছে ‘সারা’
স্বাধীনতার
৫০ বছরপূর্তি উপলক্ষে ‘সারা’ লাইফস্টাইল ২২ ফেব্রুয়ারি থেকে গ্রাহকদের জন্য দিচ্ছে
৫০ শতাংশ মূল্য ছাড়। তাদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় সারা’র তৈরি ব্যাগ এবং মাস্ক
ছাড়া সকল পণ্যের ওপর দেওয়া এই মূল্য ছাড় চলবে।
শিশুদের জন্য ইশো’র আয়োজন
প্রতিষ্ঠান
ইশো শিশুদের জন্য নিয়ে এসেছে নানান ধরনের আসবাবপত্র।
প্রতিষ্ঠানের
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিশুদের ব্যবহার উপযোগী দৃষ্টিনন্দন খাট, দোলনা থেকে
শুরু করে দেয়ালে ঝুলানো বা ঘর সাজানোর নানান ধরনের তাক, টেবিল, চেয়ার, ওয়ারড্রব, আলমারি-সহ
রয়েছে আরও অনেক কিছু। এছাড়া তাদের পণ্য ভাণ্ডারে হাই বেবি চেয়ার এবং কাঠের খেলনার মতো
আকর্ষণীয় পণ্যও আছে।