ক্যাটাগরি

রাজশাহীতে বাসের সঙ্গে সংঘর্ষে ট্রাকচালক নিহত

শাহমখদুম থানার ওসি সাইফুল ইসলাম খান জানান, রাজশাহী
সিটি হাটের কাছে বাইপাস সড়কে মঙ্গলবার দুপুরে তারা হতাহত হন।

নিহত জামানুর রহমান সবুররের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের
শিবগঞ্জ উপজেলায়।

ওসি সাইফুল বলেন, মুখোমুখি সংঘর্ষে বাস ও ট্রাকের
সামনের অংশ দুমড়ে- মুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আহতদের
উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক সবুরকে মৃত ঘোষণা করেন।

আহত আটজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি
করা হয়েছে বলে তিনি জানান।