মঙ্গলবার দুপুরে এ ঘটনার পর বিষয়টি
পুলিশকে জানানো হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সাইফুল ইসলাম।
২৩ দিন বয়সী নিখোঁজ মাহিম উল্লাপাড়া
উপজেলার দূর্ইগানগর ইউনিয়নের ভাদালিয়া গ্রামের চয়ন তালুকদারের ছেলে।
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার
স্নিগ্ধা আক্তার জানান, চুরি হওয়া শিশুটি উদ্ধারের জন্য চেষ্টা চলছে।
শিশু ফাহিমের মা মঞ্জুয়ারা বেগম
জানান, ছয় দিন আগে শিশুর ঠাণ্ডাজনিত রোগের কারণে হাসপাতালে ভর্তি হন।
“মঙ্গলবার দুপুরে শিশুর কাপড় ধোবার
জন্য বাইরে যাই। এসে দেখি আমার ছেলে মাহিম নেই। অনেক খোঁজাখুঁজি করার পরেও পাওয়া
যায়নি।”
তিনি আরও বলেন, “শিশু ওয়ার্ডের
ডাক্তার ও নার্সদের অবহেলার কারণে আমার ছেলেটা চুরি হয়েছে।”