ক্যাটাগরি

হবিগঞ্জে পুলিশের ধাওয়ায় অটোরিকশা খাদে, চালক নিহত

ঢাকা-সিলেট মহাসড়কে মঙ্গলবার
এই দুর্ঘটনা ঘটে বলে বাহুবল থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর কবির জানিয়েছেন।

নিহত অটোরিকশা চালক তোফায়েল
মিয়া (১৮) হবিগঞ্জ সদরের সুলতানশি গ্রামের ফজলু মিয়ার ছেলে।

আহতদের হবিগঞ্জ সদর আধুনিক
হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের নাম জানা যায়নি।

পরিদর্শক আলমগীর বলেন,
বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কে উঠার কারণে একটি অটোরিকশাকে ধাওয়া করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে
পুলিশের একটি টহল দল। এই সময় সিএনজিচালিত অটোরিকশাটি দ্রুত পালাতে গিয়ে রাস্তার পাশে
খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই যানটির চালক তোফায়েল নিহত হন।

পরিদর্শক আলমগীর আরও বলেন,
সিএনজিচালিত অটোরিকশা মহাসড়কে চলাচলে হাই কোর্টের নিষেধাজ্ঞা রয়েছে; কিন্তু এরপরও কিছু
সিএনজি মহাসড়কে চলছে।

প্রায় সময়ই হাইওয়ে পুলিশ
সিএনজি অটোরিকশা আটক করে বলে জানান আলমগীর।

এ ঘটনায় বিক্ষোব্ধ জনতা
ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় স্থানীয়রা।
পরে পুলিশ ও প্রশাসনের লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রন করে।