বুধবার রাত ৯টার দিকে জেলা
শহরের ব্যাংকপাড়ার খোন্দকার মঞ্জিলের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে বাদ এশা রাত সাড়ে
৮টায় শহরের কোটর্ মসজিদ প্রাঙ্গণে ৪র্থ ও শেষ
জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় বিচার বিভাগ, পুলিশ
ও প্রশাসনের পদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
এর আগে সন্ধ্যা ৬টার দিকে
একটি লাশবাহী গাড়িতে তার মরদেহ ঢাকা থেকে গোপালগঞ্জ শহরের ব্যাংকপাড়ার বাসভবনে আনা
হলে এলাকায় শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়।
করোনাভাইরাস আক্রান্ত হয়ে
সুস্থও হয়েছিলেন খ্যাতিমান এই ব্যাংকার। পরে নানা শারীরিক সমস্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব
মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন গত ২১শে ফেব্রুয়ারি। বুধবার সকালে সেখানে তিনি মারা
যান।