ক্যাটাগরি

হবিগঞ্জে বাসচাপায় অটোচালক নিহত

শুক্রবার সকাল সাড়ে ১০টায় হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের জগতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবেদুর রহমান সোহাগ (১৮) চুনারুঘাট উপজেলার হাঁসারগাঁও গ্রামের আব্দুল আজিদের ছেলে।

আহতরা হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে পুলিশ।

শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব বলেন, “সোহাগ অটোরিকশা নিয়ে শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জ যাচ্ছিলেন।

পথে বিপরীত দিক থেকে আসা একটি বাস অটোরিকশাটিকে চাপা দিয়ে পাশের একটি খাদে পড়ে যায়।

এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং অটোরিকশার চালক ঘটনাস্থলেই নিহত হন।”

লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং গাড়ি দুটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।