ক্যাটাগরি

চাঁদপুরে আগুনে পুড়ে শিক্ষিকার মৃত্যু

শুক্রবার
ভোরে
উপজেলার আলগী দক্ষিণ ইউনিয়নের পশ্চিম চরকৃষ্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে
বলে হাইমচর থানার পরিদর্শক (তদন্ত) সুব্রত কুমার সরকার
জানান।

নিহত
শিখা রানী মজুমদার (৪৫) স্থানীয় ফিরোজা কিন্ডারগার্টেনের
সহকারী শিক্ষিকা ছিলেন।

নিহতের ভাবি
সবিতা রানী মজুমদার বলেন, “বাড়িতে আমি ও
শিখা থাকতাম। ভোরে চিৎকার শুনে ঘুম থেকে উঠে দেখি, পাশে শিখা নেই। পরে ঘর থেকে বের হয়ে দেখি, শিখার শরীরে আগুন জ্বলছে ।“

“শিখার
সঙ্গে কারো কোনো বিরোধ নেই। কিভাবে এমন ঘটনা ঘটেছে,
তা বুঝতে পারছি না। আমি এই ঘটনায় কাউকে সন্দেহ করছি না।”

তিনি বলেন, স্থানীয়
বাসিন্দা শোভা রানী বলেন,
“আমি ভোর বেলা ঘুম থেকে উঠে রাস্তায় বের হয়ে দেখি শিলার শরীর
আগুনে জ্বলছে। আমি তখন অন্য কাউকে দেখিনি। এ সময় চিৎকার শুনে
আশপাশের সবাই দৌড়ে আসে।”

পরিদর্শক
সুব্রত বলেন,
“শিলার বড় ভাই শকতি মজুমদার মারা
যাওয়ার পর ভাবি সবিতার রানীর
সঙ্গে থাকতেন। প্রাথমিকভাবে ধারণা করা
হচ্ছে, আগুনে পুড়ে তার মৃত্যু হয়েছে। তবে আগুন কিভাবে
লেগেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায় নি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।”

লাশ
উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান এ
পুলিশ কর্মকর্তা।