কোতোয়ালি থানার পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান, কীর্তনখোলা
নদীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর ঢালে শুক্রবার বেলা ১১টার দিকে ট্রাকটি তাদের
ধাক্কা দেয়।
নিহতরা হলেন- ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগি এলাকার সিরাজ
শেখের ছেলে শরীফ শেখ (২০) ও ইউনুস মিয়ার ছেলে মো. আল আমীন (২১)।
পরিদর্শক আসাদুজ্জামান বলেন, চরমোনাই দরবার শরীফে বুধবার
মাহফিল শুরু হয়েছে। মাহফিলে যোগ দিতে যাচ্ছিলেন শরীফ ও আমীন। পথে বিপরীতমুখী ট্রাক
তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শরীফ নিহত হন।
আমীনকে প্রথমে বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে
ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা মারা যান বলে জানান পরিদর্শক
আসাদুজ্জামান।