ক্যাটাগরি

বান্দরবানে ‘ভালুকের আক্রমণে’ পাড়াপ্রধান নিহত

নিহত
অঙওয়াই ম্রো (৫৫) সদর উপজেলার টংকবতি ইউনিয়নে চিম্বুক পাহাড় এলাকার পাবলা হেডম্যান
পাড়ার প্রধান।

ওই পাড়ার
বাসিন্দা দনওয়াই ম্রো বলেন, শুক্রবার সকালে পাড়ার পাশে একটি জুমক্ষেতে কাজ করছিলেন
অঙওয়াই। সঙ্গে ছিল তার চার বছরের নাতি মাওলি। হঠাৎ একটা ভালুক তাদের আক্রমণ করে।

মাওলিকে
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

বান্দরবান
সদর হাসপাতালের চিকিৎসক নয়ন দাশ বলেন, “অঙওয়াই ম্রোর শরীরের বিভিন্ন জায়গায় নখের আঘাত
রয়েছে। তার মুখমণ্ডল ক্ষতবিক্ষত হয়ে গেছে।

“অতিরিক্ত
রক্তক্ষরণে হাসপাতালে আনার আগেই অঙওয়াই মারা গেছেন।”

লাশ হাসপাতালের
মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে সদর থানার ওসি
শহিদুল ইসলাম চৌধুরী জানান।