ক্যাটাগরি

ময়মনসিংহে ট্রাকচাপায় প্রাণ গেল ২ বাইক আরোহীর

তারা হলেন- উপজেলার বাঘবেড় গ্রামের  শহিদুল ইসলাম কায়সার
রনি
(৩০)

খড়িয়া
গ্রামের
বাসিন্দা জাহিদ হাসান রাসেল (২৮)।

উপজেলার মেকিয়ারকান্দা বাজারের ডোমঘাটা এলাকায় ধোবাউড়া-হালুয়াঘাট সড়কে শুক্রবার
সকাল
সাড়ে
১০টার দিকে
ট্রাকটি তাদের
চাপা দেয় বলে ধোবাউড়া থানার ওসি আবুল কালাম আজাদ জানান।

তিনি বলেন, সকালে তারা মোটরসাইকেলে করে হালুয়াঘাট যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জাহিদ নিহত হন। স্থানীয়রা
শহিদুল
ইসলাম
কায়সার
রনিকে হালুয়াঘাট
উপজেলা
স্বাস্থ্য
কমপ্লেক্সে
নেওয়ার
পথে
তিনিও
মারা
যান।

পুলিশ লাশ উদ্ধার করেছে। স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা
প্রক্রিয়াধীন
রয়েছে
বলে
জানান ওসি।